ইদানীং
বলিউডের চেয়ে হলিউডেই যেন বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন প্রিয়াঙ্কা চোপড়া।
একটি ছবি ও একটি টিভি সিরিয়ালের সুবাদে মার্কিন মুলুকেও তার নাম ডাক ছড়িয়ে
পড়েছে। ঠিক সেই সুযোগটি কাজে লাগাতে ব্যস্ত এই সাবেক বিশ্ব সুন্দরী। ৮৯তম
একাডেমি অ্যাওয়ার্ডের লাল গালিচায় হেঁটেছেন এই বলি সুন্দরী। আর তাকে
সর্বক্ষণ সঙ্গ দিয়েছেন হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। বলিউডের গন্ডি পেরিয়ে
হলিউডে পাড়ি দিয়েছেন সেও বছর দুয়েক আগের কথা। এরইমধ্যে হলিউডের মাটিতে
নিজের পরিচিতিটাও ঝাঁকিয়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর তারই ছাপ দেখা গেল
সদ্য সমাপ্ত ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসরে। যেখানে গিয়েছেন সেখানেই
ছড়িয়েছেন গ্ল্যামার, সৌন্দর্যের দ্যুতি। এবারের অস্কাারের লাল গালিচা
মাড়িয়ে সেটাই প্রমান করলেন আরেকবার। ৮৯তম আসরের লাল গালিচা। বেশ জমকালোই
ছিল তার উপস্থিতি। চিরচারিত ভারতীয় সংস্কৃতির অংশ হিসেবে দুই হাত জোড়
প্রণামের ভঙ্গিতে পরিচিতদের অভ্যর্থনা গ্রহণ করেছেন। অনুষ্ঠানের পুরোটা সময়
জুড়ে হলিউডের ‘বেওয়াচ’ ছবিতে তারই নায়ক ডোয়াইন জনসন কিন্তু প্রিয় নায়িকাকে
সঙ্গ দিতে ভুলেননি।
জনসনের মতো বিশ্বস্ত এবং অতি আপন সঙ্গী পেয়ে বিশ্ব
চলচ্চিত্রের সবচেয়ে বড় আসরে বেশ উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াঙ্কা। বলিউড
অভিনেত্রীদের মধ্যে এখন সবার থেকে এগিয়ে দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা
চোপড়া। শুধু বলিউডই নয় এই দুই তারকা হলিউডেও সমান তালে কাজ করছেন। বলি
অভিনেত্রীদের মধ্যে এ দুই তারকার মধ্যেই যেন চলছে হাড্ডাহাড্ডি লড়াই! শুধু
অভিনয় নয় আয়ের দিকেও যেন কেউ কারো থেকে কম যান না। বলিউডে হাইয়েস্ট পেইড
অভিনেত্রীদের দৌড়ে এতদিন প্রথমে ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়–কোন। এবার তাকে
টেক্কা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাকে হারিয়ে নিজের নাম প্রতিষ্ঠিত করে
নিলেন সেরা আয়ের অভিনেত্রী হিসেবে। মার্কিন টেলিভিশনের ক্রাইম ড্রামা
‘কোয়ান্টিকো’তে অভিনয় করার পরেই তিনি এই তালিকায় প্রবেশ করেন। শুধু তাই নয়,
সারা বিশ্বের হাইয়েস্ট পেইড টেলি-অভিনেত্রীদের তালিকায় আনুষ্ঠানিকভাবে
প্রথম স্থান অর্জন করেছেন এ সাবেক বিশ্বসুন্দরী। বর্তমানে তার আয় ১২ মিলিয়ন
মার্কিন ডলার। দীপিকার আয় সেখানে ১১ মিলিয়ন মার্কিন ডলার। হলিউডে কিছুদিন
আগে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা ও দীপিকার দু’জনেরই নতুন ছবি। এখনও চলছে এ
ছবির রেশ। এরমধ্যে নতুন খবর হল, একটি ইন্দো-চাইনিজ ছবিতে অভিনয় করতে চলেছেন
দীপিকা। সে দৌড়ে অবশ্য হেরে গিয়ে অবশ্য প্রথম দিকে মন খারাপ ছিল
প্রিয়াঙ্কার।
গুঞ্জন উঠেছে প্রথম দিকে প্রিয়াঙ্কাকাই পরিচালকের প্রথম পছন্দ
ছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে সেটা বদলে গেল। তাতে অবশ্য একটুও দমে
যাননি এ সুন্দরী। তার হলিউড প্রজেক্ট ‘বেওয়াচ’ও এ বছরই মুক্তি পাবে। এছাড়া
প্রিয়াঙ্কার ঝুলিতে ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ তো যোগ করেছে বাড়তি খ্যাতি।
লড়াইটা কিন্তু তারপরও থেকে যায়। দীপিকাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য
একটি টিভি সিরিজই যথেষ্ঠ। আর সে লক্ষ্যেই মাঠে নামছেন তিনি। মার্কিন টিভি
সিরিজ ‘কোয়ান্টিকো’র দৌলতে এরইমধ্যে প্রিয়াঙ্কা পৌঁছে গেছেন সারা বিশ্বের
মানুষের হৃদয়ে। এরসঙ্গে দু’বার পিপলস চয়েস ও গোল্ডেন গ্লোবের মতো সম্মানজনক
পুরস্কারও নিজের ঝুলিতে নিয়েছেন তিনি। আর গেল বছর গেলবারের অস্কার উৎসবের
কিছু অংশের সঞ্চালনার দায়িত্ব পালন করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। সেই
ধারাবাহিকতায় এবারও অস্কারের লাল গালিচায় পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর
অস্কার পরবর্তী গল্প তো সবারই জানা। তবে অস্কারে অংশ নেয়ার আগে তিনি
টুইটারে অস্কার প্রস্তুতি নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টের ছবিতে
প্রিয়াঙ্কার সঙ্গে মাইক জেগারের একটি সেলফিও স্থান পেয়েছিল। সবাই ধরে
নিয়েছিল জেগারের সঙ্গ নিয়েই বোধহয় অস্কার মিশনটা জমবে প্রিয়াঙ্কার। কিন্তু
টুইটারে জেগারের সঙ্গে সেলফি দেয়ার রহস্য উন্মোচন না করে জনসনের সঙ্গই
উপভোগ করেছেন প্রিয়াঙ্কা।

No comments:
Post a Comment