Thursday, March 2, 2017

দুর্ঘটনা এড়াতে ড্রোনে নতুন প্রযুক্তি

বিমান কিংবা উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষ এড়াতে ড্রোনে নতুন প্রযুক্তি যোগ করেছে চীনের প্রতিষ্ঠান ডিজেআই। এই প্রযুক্তিতে বিমান কিংবা উড়োজাহাজ ড্রোনের কাছাকাছি এলেই সতর্ক বার্তা চলে যাবে চালকের কাছে। ড্রোন উন্মুক্তের পর থেকে বেশ কয়েকবার ড্রোনের সঙ্গে বিমানের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েকবার অল্পের জন্য সংঘর্ষ এড়িয়ে যাওয়ার কথাও জানা গেছে।
ডিজেআইয়ের নতুন ওই প্রযুক্তির মাধ্যমে ড্রোনে ট্রান্সমিশন সিগনালের মাধ্যমে ব্যবহারকারী আশপাশের বিমানের অবস্থান, বেগ এবং উচ্চতা নির্ণয় করতে পারবেন। এ বিষয়ে ডিজেআইয়ের পক্ষ থেকে বলা হয়, তাদের নতুন এম২০০ ড্রোনে প্রথমবারের মতো এ প্রযুক্তি যোগ করা হয়েছে। একবার পূর্ণ চার্জে ড্রোনটি ৩৮ মিনিট পর্যন্ত উড়তে পারবে বলেও জানায় প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, এরই মধ্যে বিভিন্ন দেশে দুর্ঘটনা এড়াতে ড্রোন উড্ডয়নের নীতিমালা বাস্তবায়ন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ৪০০ ফুটের নিচে ড্রোন চালানোর নিয়ম করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ)। ওয়েবসাইট।

No comments:

Post a Comment