Wednesday, March 1, 2017

পরিবহন ধর্মঘটে সাভারে কারখানার শ্রমিকরা বিপাকে

পরিবহন ধর্মঘটের কারণে সাভারে সাধারণ বাস যাত্রীদের পাশাপাশি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা চরম বিপাকে পড়েছেন। বুধবার ভোর থেকে নিজ নিজ প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড গুলোতে দাঁড়িয়ে থাকলেও বাস না পেয়ে পায়ে হেঁটে কর্মস্থলে রওনা দেন। যাত্রীরা জানায়, ভোর থেকে তারা পরিহন ধর্মঘটের কারণে মহাসড়কে চলাচলরত বাস পাচ্ছেন না। রিকশা ও পায়ে হেঁটে তাদেরকে কর্মস্থলে যেতে হচ্ছে। ভোর থেকেই ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার, হেমায়েতপুর,
সাভার বাস্ট্যান্ড ও আশুলিয়ার নবীনগর বাইপাইলসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কিন্তু গন্তব্যে পৌঁছাতে যানবাহন যে একেবারেই নেই। ভরসা শুধু রিকশা। তাও আবার ভাড়া ৫/৭ গুন বেশি। এ অবস্থায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে গার্মেন্ট কারখানার পোশাক কর্মীরা। এদিকে মহাসড়কে দু একটি বাস ও ট্রাক চলাচল করলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় পরিবহন শ্রমিকরা তা আটকে দেন।

No comments:

Post a Comment