গোসাইরহাটে
নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর মেঘনা নদী থেকে দুই মাটিকাটা শ্রমিকের লাশ
উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি খেজুরতলা
নামক স্থানে মেঘনা নদীরপাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন-
পাবনা চাটমোহরের মাহবুবুর রহমান (৩৫) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার
হাফিজুল সরকার (৩০)।
গোসাইরহাট থানা সূত্র ও নিহত হাফিজুলের ভাই সবুজ সরকার
জানায়, প্রতিবছর উত্তরাঞ্চল থেকে শ্রমিকরা গোসাইরহাটের কুচাইপট্রি এলাকায়
এসে মাটিকাটার কাজ করে। গত বুধবার কুচাইপট্রি এলাকা থেকে অন্যস্থানে
ট্রলারযোগে যাওয়ার সময় মাহবুবুর রহমান ও হাফিজুল সরকার ট্রলার থেকে মেঘনা
নদীতে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পায়নি স্বজনেরা।
তিনদিন পর শুক্রবার রাতে গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি খেজুরতলা নামক
স্থানে মেঘনা নদীর পাড়ে একটি হেলেপড়া তালগাছের সাথে এই দুই শ্রমিকের লাশ
আটকে থাকতে স্থানীরা। এরপর গোসাইরহাট থানা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ
উদ্ধার করে শনিবার সকালে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে
পাঠায়। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়না তদন্তের পর দুই শ্রমিকের
মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোসাইরহাট থানায়
একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

No comments:
Post a Comment