Tuesday, March 7, 2017

দোলনায় দোদুল দোলা

শৈশবের এসব স্মৃতির ভিড়ে দোলনায় শিশুকালের সময়টাকে আটকে রাখার স্মৃতিটা বড়ই মধুর। বাড়িতে একটু জায়গা পেলেই আবদার শুরু হতো দোলনা বানিয়ে দেয়ার জন্য। উঁচু জায়গায় দড়ি ঝুলিয়ে, নিচের অংশে আড়াআড়িভাবে শক্ত কাঠ কিংবা পিঁড়ি বেঁধে বানিয়ে দেয়া হতো সখের দোলনা। দোলনায় দোদুল দোলা বাবা কিংবা মায়ের কোলে দোল খেতে খেতে ঘুমের রাজ্যেতে পদার্পণের গল্প বড়দের মুখে আমরা সবাই কমবেশি শুনে থাকি। নানা রকম গল্প আর মজার স্মৃতি জড়িয়ে থাকে এ শৈশবের সময়কে ঘিরে। শৈশবের এসব স্মৃতির ভিড়ে দোলনায় শিশুকালের সময়টাকে আটকে রাখার স্মৃতিটা সবচেয়ে মধুর। বাড়িতে একটু জায়গা পেলেই আবদার জুড়ে বসা হতো দোলনা বানিয়ে দেয়ার জন্য। উঁচু জায়গায় দড়ি ঝুলিয়ে আর নিচের অংশে আড়াআড়িভাবে শক্ত কাঠ কিংবা পিঁড়ি দিয়ে বানিয়ে দেয়া হতো সখের দোলনা। গ্রামে যাদের বড় হওয়া তাদের এই দোলনাকে ঘিরে বড় হওয়ার স্মৃতিটা আরও মধুর। গাছের উঁচু ডালে রশি পাকিয়ে তাতে শক্তভাবে বেঁধে নিচের অংশে জুড়ে দেয়া হতো শক্ত কাঠ অথবা কাঠের তৈরি পিঁড়ি। তাতে দোল খেতে খেতে শিশু নিজেকে নিয়ে যেত অন্য এক রাজ্যতে। যাতে সে পেত মেঘের স্পর্শ। আবার কখনও মিষ্টি বাতাস আবার পাতার স্পর্শ। 
পায়ের নিচে থাকা ধুলোগুলো উড়ে যেত আর তার সঙ্গে সঙ্গে থেকে যেত তার পায়ের স্পর্শ। এ দোলনায় তার সঙ্গি হিসেবে থাকতে পারত আরেক সঙ্গি। আর পেছনে থেকে অল্প অল্প করে দেয়া হতো দোল। বড়দের জন্যও দোলনা কম নয়। এতে বসে আপনি যেমন মনের অজান্তে গুন গুন করে গান গাইতে গাইতে চায়ের কাপে চুমুক দিতে পারেন তেমনি পারেন ক্লান্তি ভরা একটি দিনকে ছুটি দিতে। নিজের মতো সময় কাটানোর স্থান হিসেবে দোলনার জুড়ি নেই। এতে আপনার প্রিয় মানুষটিকেও নিতে পারেন সঙ্গে। রাতের পর রাত কাটাতে পারেন এ দোলনায় দোল খেতে খেতে। দোলনা কেবল এখন একটি বয়সের মানুষের জন্য নয়। বরং এটি আপনার ঘরের বিলাসিতা বর্ধনের একটি অংশ।  আপনি এই দোলনা রাখতে পারেন শোবার ঘরে, বসার ঘরে, জানালার পাশে, জানালার এক পাশে, আপনার করা ছোট বাগানটিতেও রাখতে পারেন আপনার সখের দোলনাটি। তবে দোলনা নির্বাচনের আগে এর রং এবং এটির আঁকার ঘরের সঙ্গে, ঘরের রঙের সঙ্গে, পর্দার সঙ্গে এবং আশপাশের পরিবেশের সঙ্গে যাচ্ছে কিনা তা দেখে নিন। এ দোলনা হতে পারে কাঠের, লোহার, স্টিলের কিংবা বেতের। ঘরের কোণে ঝুলানো দোলানাগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে বেতের তৈরি। বসার ঘরের এক কোনে এ ধরনের দোলনা বেশ লাগে। তাতে আপনি রাখতে পারেন হেলান দিয়ে বসার জন্য ছোট একটি কুশন।
বাগানে রাখতে পারেন রট কিংবা স্টিলের তৈরি দোলনা। এগুলো হতে পারে একজনের জন্য তৈরি আবার দু’জনের জন্যও। আপনি জায়গা বুঝে দোলনা নির্বাচন করতে পারেন। জানার পাশে দোলনা নির্বাচনের ক্ষেত্রে পাটের তৈরি দোলনা ঘরে বৈচিত্র্যতা আনে তেমনি আপনি তাতে পাবেন এক নির্মল আনন্দ। যা আপনাকে দেবে প্রশান্তি। দামদর এবং কোথায় পাবেন : পান্থপথ মোড় থেকে একেবারে স্কয়ার হাসপাতালের মাঝে পেতে পারেন। এ ছাড়া ‘যাত্রা’র বনানী শোরুমেও খোঁজ করতে পারেন। এখানে বেত, কাঠ ও পাটের তৈরি দোলনা পাবেন দু’হাজার থেকে ১০ হাজার টাকায়। নগরের বাঁশ-বেতের আসবাবের দোকানগুলোতে বেতের ঝুলন দোলনা পাবেন এক হাজার ৫০০ থেকে তিন হাজার ৫০০ টাকায়। শৌখিন কারুকাজের চিকন বেতের দোলনা পাবেন ছয় হাজার থেকে ১০ হাজার টাকায়। স্টিলের তৈরি দোলনা পাবেন ১০ হাজার থেকে ২০ হাজার টাকায়। রট আয়রনের দোলনা পাবেন পাঁচ হাজার থেকে সাত হাজার টাকায়। অ্যান্টিক কাজ করা কাঠের তৈরি কারুকাজের দোলনা পাবেন এক লাখ থেকে এক লাখ ৩০ হাজারের মধ্যে।

No comments:

Post a Comment