Tuesday, March 7, 2017

ভারতকে ম্যাচে ফেরালেন পূজারা-রাহানে

প্রথম সেশনের নায়ক রবীন্দ্র জাদেজা। শেষ সেশনে চেতেশ্বর পূজারা ও আজিংকা রাহানে। মাঝের সেশনে আলো ছড়িয়েছেন জস হ্যাজলউড। তবে শুরু আর শেষ সেশনই নিশ্চিত করেছে, দিনটি ভারতের। ব্যাট-বলের দারুণ লড়াইয়ে জমে ওঠা বাঙ্গালোর টেস্ট আরেকটি রোমাঞ্চকর মোড় নিয়েছে তৃতীয় দিনে। কাল ভারত শুধু লড়াইয়েই ফেরেনি, দিনশেষে খানিকটা এগিয়েও গেছে সম্ভাবনার দৌড়ে। সকালে দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার লিড তিন অংক ছুঁতে দেননি জাদেজা। ছয় উইকেট নিয়ে ২৭৬ রানে আটকে রাখেন সফরকারীদের। ৮৭ রানের লিড- তারপরও ছিল বেশ বড়। দিন শেষে সেই ঘাটতি পুষিয়ে ভারত এগিয়ে ১২৬ রানে। হাতে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুল ও অভিনব মুকুন্দের শুরুটাই ভারতকে দেয় আত্মবিশ্বাস। বিনা উইকেটে ৩৮ রান নিয়ে লাঞ্চে যান তারা। বিরতির পরই অবশ্য মুকুন্দকে ফেরান হ্যাজলউড। প্রথম ইনিংসর মতো দ্বিতীয় ইনিংসেও দুরূহ উইকেটে দারুণ খেলেছেন রাহুল। পেয়ে যান ম্যাচে দ্বিতীয় ফিফটি। স্টিভেন ও’কিফের বলে স্লিপে স্টিভেন স্মিথের অসাধারণ ডাইভিং ক্যাচ ৫১ রানে থামায় রাহুলকে। দুর্দান্ত ক্যাচটির আগে অবশ্য আরেকটি কঠিন ক্যাচ নিতে পারেননি স্মিথ।
৪ রানে জীবন পাওয়া সেই পূজারাই ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে। বিরাট কোহলি আবারও ফেরেন অল্পতে। ভারতীয় অধিনায়ককে ফেরানোর পর দ্রুত জাদেজাকেও ফিরিয়ে দেন হ্যাজলউড। কিন্তু পূজারার সঙ্গে দাঁড়িয়ে যান রাহানে। দুজনের সৌজন্যে শেষ সেশনে ভারত হারায়নি কোনো উইকেট। সিরিজে দুদল মিলিয়েই এটি প্রথম উইকেটবিহীন সেশন। পূজারা ও রাহানের ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটিও সিরিজে দুই দল মিলিয়ে সেরা। পূজারা ও রাহানের জুটি আজ যত লম্বা হবে, ততই বাড়বে ভারতের সম্ভাবনা, অস্ট্রেলিয়ার শংকা! চার উইকেটে ২১৩ রানে তৃতীয় দিন শেষ করেছে ভারত। পূজারা ৭৯ ও রাহানে ৪০ রানে ব্যাট করছেন। ওয়েবসাইট।
স্কোর কার্ড
ভারত প্রথম ইনিংস ১৮৯ (লোকেশ রাহুল ৯০, কেকে নায়ার ২৬। নাথান লায়ন ৮/৫০)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৭৬ (ওয়ার্নার ৩৩, রেনশ ৬০, শন মার্শ ৬৬, ম্যাথু ওয়েড ৪০, মিচেল স্টার্ক ২৬। অশ্বিন ২/৮৪, জাদেজা ৬/৬৩)।
ভারত দ্বিতীয় ইনিংস
রান বল ৪ ৬
রাহুল ক স্মিথ ব ও’কিফ ৫১ ৮৫ ৪ ০
মুকুন্দ ব হ্যাজলউড ১৬ ৩২ ১ ১
পূজারা ব্যাটিং ৭৯ ১৭৩ ৬ ০
কোহলি এলবিডব্ল– ব হ্যাজলউড ১৫ ২৫ ১ ০
জাদেজা ব হ্যাজলউড ২ ১২ ০ ০
রাহানে ব্যাটিং ৪০ ১০৫ ৩ ০
অতিরিক্ত ১০
মোট (৪ উইকেটে, ৭২ ওভারে) ২১৩
উইকেট পতন : ১/৩৯, ২/৮৪, ৩/১১২, ৪/১২০।
বোলিং : স্টার্ক ১০-০-৪৫-০, হ্যাজলউড ১৬-০-৫৭-৩, লায়ন ২৭-২-৬৯-০, ও’কিফ ১৬-৩-২৮-১, এম মার্শ ৩-০-৪-০।

No comments:

Post a Comment