Thursday, March 2, 2017

গরু আনতে গিয়ে ধর্ষিত কিশোরী

হবিগঞ্জের বাহুবলে পাহাড়ি এলাকা থেকে গরু আনতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ স্থানীয়দের সহযোগিতায় জাকির হোসেন কুরুস (২৫) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে। বুধবার বিকালে উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়,
বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরেরপাড়া গ্রামের কিশোরী বুধবার বিকালে গরু আনতে বাড়ির নিকটবর্তী টিলার নিচে যায়। নির্জন স্থানে তাকে একা পেয়ে পথচারী একই গ্রামের মৃত আছদ উল্লার ছেলে জাকির হোসেন কুরুস গামছা দিয়ে মুখ বেঁধে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে সে বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। তাৎক্ষণিকভাবে পরিবার তাকে স্থানীয় পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রে নেয়। সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত জাকির হোসেন কুরুসকে আটক করে। বাহুবল মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান যুগান্তরকে জানান, কিশোরীর ভাই বাদী হয়ে মামলা করেছেন। ভিকটিমের শারীরিক পরীক্ষা করানো হবে।

No comments:

Post a Comment