Thursday, March 2, 2017

৩৩ ঘণ্টা পর প্রত্যাহার ধর্মঘট

শ্রমিকরা দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন। বুধবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ডাকে সাড়া দিয়ে শ্রমিকরা বিকাল ৩টার পর যানবাহন নিয়ে রাস্তায় নামতে শুরু করেন। এতে অবসান ঘটতে থাকে দুর্ভোগের। টানা ৩৩ ঘণ্টা ধর্মঘটের ফলে জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। পরিবহন শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের বিশ্বাস, এ অনুরোধের পরিপ্রেক্ষিতে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে। আন্দোলনরত পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনার মধ্যেই এক ট্রাকচালকের ফাঁসির রায়ের খবরে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল’ বলেও মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে এ সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গাও উপস্থিত ছিলেন। নৌমন্ত্রী দাবি করেন, ধর্মঘটের বিষয়টি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ছিল না। একটি মামলার রায়ের খবরে ক্ষুব্ধ চালকরা ‘নিজেরাই’ গাড়ি চালানো বন্ধ করে দেন।
এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ অনাকাক্সিক্ষত পরিস্থিতির কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। নৌমন্ত্রীর সরকারি বাসায় ধর্মঘটের সিদ্ধান্ত হয়েছে- গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে শাজাহান খান বলেন, আমি তো বলেছি, ২৭ তারিখে আমার বাসায় বৈঠক করেছি সমাধানের জন্য, ধর্মঘট ডাকার জন্য নয়। তিনি বলেন, ওই দিন (সোমবার) মালিক-শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক চলাকালেই ঢাকার আদালতে ট্রাকচালকের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়ার খবর আসে। সংবাদটি দ্রুত দেশব?্যাপী ছড়িয়ে পড়ে। এরপর থেকে বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় ওই সভায় গাড়ি চালানোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত ভণ্ডুল হয়ে যায়। মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় গত মাসের শেষদিকে জামির হোসেন নামে এক বাসচালকের যাবজ্জীবন সাজার রায় দেন আদালত। এর প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় গত রোববার শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। সোমবার দুপুরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও ওইদিন সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে মীর হোসেন নামে এক চালকের ফাঁসির রায় হলে পরিবহন শ্রমিক নেতারা অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি দেন। হঠাৎ করেই দেশব্যাপী পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। শ্রমিকরা যানবাহন থেকে রাস্তায় নেমে আসে। তারা সরকারি, বেসরকারি, ব্যক্তিগত গাড়ি এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত চলাচলে বাধা দেয়। এ নিয়ে পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার রাতে ঢাকার গাবতলীতে পুলিশ বক্স, র‌্যাকারে আগুন দেয়। বুধবার সকালে বিক্ষুব্ধদের নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যদের গুলিতে এক শ্রমিক মারা যান। এদিন মন্ত্রীরা কয়েক দফায় পরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের একপর্যায়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে নৌমন্ত্রী সাংবাদিকদের বলেন, পরিবহন শ্রমিকদের দাবির বিষয়টি ‘আইনগতভাবে’ সমাধানের জন?্য তারা অগ্রসর হবেন। এ বিষয়ে সরকারের কাছ থেকে ‘সহযোগিতার আশ্বাসও’ তারা পেয়েছেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন। এরপর দুপুরে মতিঝিলে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করে সরকারের আশ্বাসের কথা জানান নৌমন্ত্রী। সংবাদ ব্রিফিংয়ে শাজাহান খান বলেন, দেশে সড়ক পরিবহন খাতে ‘চলমান অচলাবস্থা সম্পর্কে জনমনে বিভ্রান্তি’ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শ্রমিক ও মালিকদের বক্তব্য স্পষ্ট করা দরকার বলে তিনি মনে করেন। সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা আইনের ঊর্ধ্বে নন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা জানেন, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জ মহাসড়কে এক দুর্ঘটনায় বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছিলাম। আমরা আজও বলতে চাই, সড়ক দুর্ঘটনায় কোনো মৃত্যু কারও কাম্য নয়, আমাদেরও নয়।
ওই মামলায় চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক যাবজ্জীবন সাজার পর দেশের দক্ষিণাঞ্চলে পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে যাওয়ার বিষয়টি তুলে ধরেন নৌমন্ত্রী। জনদুর্ভোগের জন?্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা লক্ষ করছি, সড়ক পরিবহনের এ অচলাবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন। দুর্ঘটনার কারণে ফাঁসি বা যাবজ্জীবন সাজা হওয়ার আশংকায় পরিবহন শ্রমিকরা নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও মন্তব?্য করেন মন্ত্রী। চুয়াডাঙ্গা ডিলাক্স ও গ্রিন লাইনের দুর্ঘটনায় ৩২ কোটি টাকা ক্ষতিপূরণের দুটি মামলা হাইকোর্টে বিচারাধীন। মন্ত্রী বলেন, ‘আমাদের আশংকা, এ দুটি মামলাও আমাদের বিরুদ্ধে যাবে। সব বিষয় বিবেচনায় নিয়েই আমাদের এগোতে হবে।’ মালিক-শ্রমিকদের বাস্তব সমস্যা উপলব্ধি করে সবার কাছে ‘সমস্যা নিরসনে সুপরামর্শ’ চান শাজাহান খান। এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বুধবারের মধ্যেই সারা দেশে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে। আইনমন্ত্রী আনিসুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জনদুর্ভোগ হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। জনদুর্ভোগ আজ অসহনীয় পর্যায়ে চলে গেছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি দায় এড়াতে পারি না। সে কারণেই আমি পরিবহন মালিক শ্রমিক নেতাদের কাছে অনুরোধ জানিয়েছি। তারা এখন আরও শ্রমিক ও মালিকের সঙ্গে আলোচনা করবেন। আলাপ-আলোচনা করে আশা করি খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।’ শ্রমিকরা দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন। বুধবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ডাকে সাড়া দিয়ে শ্রমিকরা বিকাল ৩টার পর যানবাহন নিয়ে রাস্তায় নামতে শুরু করেন। এতে অবসান ঘটতে থাকে দুর্ভোগের। টানা ৩৩ ঘণ্টা ধর্মঘটের ফলে জনদুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। পরিবহন শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের বিশ্বাস, এ অনুরোধের পরিপ্রেক্ষিতে সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে। আন্দোলনরত পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনার মধ্যেই এক ট্রাকচালকের ফাঁসির রায়ের খবরে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল’ বলেও মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে এ সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গাও উপস্থিত ছিলেন। নৌমন্ত্রী দাবি করেন,
ধর্মঘটের বিষয়টি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ছিল না। একটি মামলার রায়ের খবরে ক্ষুব্ধ চালকরা ‘নিজেরাই’ গাড়ি চালানো বন্ধ করে দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ অনাকাক্সিক্ষত পরিস্থিতির কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। নৌমন্ত্রীর সরকারি বাসায় ধর্মঘটের সিদ্ধান্ত হয়েছে- গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে শাজাহান খান বলেন, আমি তো বলেছি, ২৭ তারিখে আমার বাসায় বৈঠক করেছি সমাধানের জন্য, ধর্মঘট ডাকার জন্য নয়। তিনি বলেন, ওই দিন (সোমবার) মালিক-শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক চলাকালেই ঢাকার আদালতে ট্রাকচালকের বিরুদ্ধে ফাঁসির রায় দেয়ার খবর আসে। সংবাদটি দ্রুত দেশব?্যাপী ছড়িয়ে পড়ে। এরপর থেকে বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় ওই সভায় গাড়ি চালানোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত ভণ্ডুল হয়ে যায়। মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় গত মাসের শেষদিকে জামির হোসেন নামে এক বাসচালকের যাবজ্জীবন সাজার রায় দেন আদালত। এর প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় গত রোববার শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। সোমবার দুপুরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও ওইদিন সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে মীর হোসেন নামে এক চালকের ফাঁসির রায় হলে পরিবহন শ্রমিক নেতারা অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি দেন। হঠাৎ করেই দেশব্যাপী পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন। শ্রমিকরা যানবাহন থেকে রাস্তায় নেমে আসে। তারা সরকারি, বেসরকারি, ব্যক্তিগত গাড়ি এবং অ্যাম্বুলেন্স পর্যন্ত চলাচলে বাধা দেয়। এ নিয়ে পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার রাতে ঢাকার গাবতলীতে পুলিশ বক্স, র‌্যাকারে আগুন দেয়।
বুধবার সকালে বিক্ষুব্ধদের নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃংখলা বাহিনীর সদস্যদের গুলিতে এক শ্রমিক মারা যান। এদিন মন্ত্রীরা কয়েক দফায় পরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের একপর্যায়ে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে নৌমন্ত্রী সাংবাদিকদের বলেন, পরিবহন শ্রমিকদের দাবির বিষয়টি ‘আইনগতভাবে’ সমাধানের জন?্য তারা অগ্রসর হবেন। এ বিষয়ে সরকারের কাছ থেকে ‘সহযোগিতার আশ্বাসও’ তারা পেয়েছেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন। এরপর দুপুরে মতিঝিলে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করে সরকারের আশ্বাসের কথা জানান নৌমন্ত্রী। সংবাদ ব্রিফিংয়ে শাজাহান খান বলেন, দেশে সড়ক পরিবহন খাতে ‘চলমান অচলাবস্থা সম্পর্কে জনমনে বিভ্রান্তি’ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শ্রমিক ও মালিকদের বক্তব্য স্পষ্ট করা দরকার বলে তিনি মনে করেন। সড়ক পরিবহন মালিক-শ্রমিকরা আইনের ঊর্ধ্বে নন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা জানেন, ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জ মহাসড়কে এক দুর্ঘটনায় বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহত হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছিলাম। আমরা আজও বলতে চাই, সড়ক দুর্ঘটনায় কোনো মৃত্যু কারও কাম্য নয়, আমাদেরও নয়। ওই মামলায় চুয়াডাঙ্গা ডিলাক্সের চালক যাবজ্জীবন সাজার পর দেশের দক্ষিণাঞ্চলে পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে যাওয়ার বিষয়টি তুলে ধরেন নৌমন্ত্রী। জনদুর্ভোগের জন?্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমরা লক্ষ করছি, সড়ক পরিবহনের এ অচলাবস্থাকে কেন্দ্র করে বিভিন্ন মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছেন। দুর্ঘটনার কারণে ফাঁসি বা যাবজ্জীবন সাজা হওয়ার আশংকায় পরিবহন শ্রমিকরা নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও মন্তব?্য করেন মন্ত্রী। চুয়াডাঙ্গা ডিলাক্স ও গ্রিন লাইনের দুর্ঘটনায় ৩২ কোটি টাকা ক্ষতিপূরণের দুটি মামলা হাইকোর্টে বিচারাধীন। মন্ত্রী বলেন, ‘আমাদের আশংকা, এ দুটি মামলাও আমাদের বিরুদ্ধে যাবে। সব বিষয় বিবেচনায় নিয়েই আমাদের এগোতে হবে।’ মালিক-শ্রমিকদের বাস্তব সমস্যা উপলব্ধি করে সবার কাছে ‘সমস্যা নিরসনে সুপরামর্শ’ চান শাজাহান খান। এর আগে সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বুধবারের মধ্যেই সারা দেশে চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে।
আইনমন্ত্রী আনিসুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জনদুর্ভোগ হচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। জনদুর্ভোগ আজ অসহনীয় পর্যায়ে চলে গেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমি দায় এড়াতে পারি না। সে কারণেই আমি পরিবহন মালিক শ্রমিক নেতাদের কাছে অনুরোধ জানিয়েছি। তারা এখন আরও শ্রমিক ও মালিকের সঙ্গে আলোচনা করবেন। আলাপ-আলোচনা করে আশা করি খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।’ এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তারা (পরিবহন মালিক-শ্রমিক) যদি ক্ষুব্ধ হয়ে থাকেন, জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে আদালতে যেতে পারেন। আপিল করে তাদের বক্তব্য আদালতে বলতে পারেন- এ বিষয়ে আলাপ-আলোচনা করতে পারেন। সেই আলাপ-আলোচনার জন্য সেতুমন্ত্রী বলেছেন। সেজন্য দ্বার খোলা আছে।’ আনিসুল হক বলেন, ‘এটা যেহেতু আদালতের রায়, আপনারা আদালতে যান। আদালত যাতে ন্যায়বিচার করে, সেটা নিশ্চয়ই সরকার দেখবে।’ এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তারা (পরিবহন মালিক-শ্রমিক) যদি ক্ষুব্ধ হয়ে থাকেন, জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে আদালতে যেতে পারেন। আপিল করে তাদের বক্তব্য আদালতে বলতে পারেন- এ বিষয়ে আলাপ-আলোচনা করতে পারেন। সেই আলাপ-আলোচনার জন্য সেতুমন্ত্রী বলেছেন। সেজন্য দ্বার খোলা আছে।’ আনিসুল হক বলেন, ‘এটা যেহেতু আদালতের রায়, আপনারা আদালতে যান। আদালত যাতে ন্যায়বিচার করে, সেটা নিশ্চয়ই সরকার দেখবে।’

No comments:

Post a Comment