ফরিদপুরের
নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে তুচ্ছ ঘটনার জের
ধরে মোশারেফ হোসেন মুশা (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার দিকে। মুশা শেখ তারাকান্দি গ্রামের মৃত
মোকছেদ শেখের ছেলে। স্থানীয়রা জানায়, মুশার সঙ্গে পার্শ্ববর্তী দেলোয়ার
হোসেনের ছেলের সকালে গরুর ক্ষেত খাওয়া নিয়ে বাকবিতণ্ডা হয়।
এ ঘটনায় ক্ষুব্দ
দেলোয়ার হোসেন রাতে মুশা মিয়ার বাড়িতে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে
দেলোয়ার হোসেন লাঠি দিয়ে বেদমভাবে পেটাতে থাকে মুশাকে। আর্তচিৎকার শুনে
স্থানীয়রা এসে মুশাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। তবে এ
ঘটনার পরই দেলোয়ার ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায়
বিক্ষুব্দ গ্রামাবাসী দেলোয়ারের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে
পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। নগরকান্দা থানার ওসি আফম নাসিম
জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর
দেলোয়ারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

No comments:
Post a Comment