ক্রীড়া
সামগ্রী প্রস্তুতকারী সংস্থা এডিডাস থ্রিডি প্রিন্টেড সোলের নতুন স্নিকার
উন্মুক্ত করেছে। স্নিকারটির নাম রাখা হয়েছে ‘ফিউচারক্রাফট ফোর-ডি’।
ডিসেম্বর নাগাদ এটি রিটেল স্টোরে পাওয়া যাবে বলে জানা গেছে। সংস্থাটির
সামনের বছর বড় পরিসরে ‘ফিউচারক্রাফট ফোর-ডি’ উৎপাদন করবে। ২০১৮ সালের শেষ
নাগাদ এক লাখ জোড়া স্নিকার তৈরির লক্ষ্য রয়েছে তাদের।
তবে এই স্নিকার কোথায় তৈরি হবে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সংস্থাটি। সিলিকন ভ্যালির স্টার্ট-আপ ‘কার্বন’-এর সাথে অংশীদারিত্বে এডিডাস এই জুতা তৈরি করছে। এডিডাস স্টার্ট-আপটির নতুন ডিজিটাল লাইট সিন্থেসিস টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই স্নিকারে।
অ্যাডিডাস ছাড়াও এর প্রতিদ্বন্দ্বী সংস্থা নাইকি, আন্ডার আরমর এবং নিউ ব্যালান্স-এর মতো সংস্থাগুলোও থ্রিডি প্রিন্টিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।

No comments:
Post a Comment