শ্রীলংকার
সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা বলেছেন, আঞ্চলিক বিভিন্ন ইস্যু
সমাধানে সার্ক ও বিমসটেক পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কোন দেশের
সামগ্রিক উন্নয়নে সব শ্রেণি পেশার মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।
শ্রীলংকা এক্ষেত্রে সফল হয়েছে। তিনি বলেন, সমাজে বিভক্তিতো নয়ই একটি
ক্ষুদ্র গোষ্ঠিকেও যদি তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয় বা উন্নয়নের
মূল স্রোতধারা থেকে আলাদা করে রাখা হয় তাহলে এটি সামগ্রিক উন্নয়ন
প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে।
আজ সকালে ঢাকায় বাংলাদেশ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্যাট্রেজিক স্টাডিজ (বিস) আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে এসব কথা বলেন। সুশাসন, গণতান্ত্রিক উন্নয়ন ও শ্রীলংকার অভিজ্ঞতা শীর্ষক বক্তৃতা অনুষ্ঠানে দেশী বিদেশী কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। উন্নয়নে চীন এবং ভারতের আগ্রহ শ্রীলংকা কিভাবে ভারসাম্য রেখেছে এমন এক প্রশ্নে কুমারাতুঙ্গা বলেন, আমরা সব সময় জাতীয় স্বার্থকেই প্রাধান্য দিয়েছি। শ্রীলংকার মূল বন্দর নির্মাণের কাজ চীনকে দেয়া হয়েছে জাতীয় স্বার্থ বিবেচনায়। কলম্বো পোর্ট তৈরির কাজ ভারতকে দেয়া হবে। তিনি তার দীর্ঘ বক্তৃতায় সুশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, ন্যায় বিচার এবং সমাজের সর্বস্তরের লোকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রেরণার বিষয়ে কথা বলেন।
বিস এর চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিস মহাপরিচালক কেএম আবদুর রহমান স্বাগত বক্তৃতা করেন।

No comments:
Post a Comment