Monday, December 25, 2017

গুলিভর্তি পাইপগানসহ ডাকাত গ্রেফতার

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষ্যিত জগন্নাথপুরে গুলিভর্তি পাইপগানসহ ডাকাত দলের এক সদস্যকে রোববার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম, সুফি মিয়া ওরফে শাহিন। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামের তাহির আলীর ছেলে। জানা গেছে, সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত পলাতক আসামি সুফি মিয়া ওরফে শাহিনকে গ্রেফতারে বুরাইয়ায় শনিবার মধ্যরাত ৩টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ অভিযানে নামে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খোলে পাইপগান দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করলে সুফি মিয়া ওরফে শাহিনকে পুলিশ কৌশলে একটি গুলিভর্তি পাইপগানসহ গ্রেফতার করে।  জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী যুগান্তরকে বলেন, রোববার দুপুরে সুফিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

No comments:

Post a Comment