
গাজীপুরের
শ্রীপুরে আগুনে পুড়ে সায়ক (৮) নামে প্রথম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।
রোববার রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর পৌরসভার সূতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সায়ক স্থানীয় হাবিবুর রহমানের ছেলে এবং বেকাসাহরা সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের ছাত্র। এ ঘটনায় সায়কের নানা হযরত আলীও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত
হয়েছেন।
নিহতের মামা আবুল খায়ের জানান, গত কয়েকদিন ধরে ধান কাটতে থাকায়
জমির এক কোনে খড় দিয়ে অস্থায়ী ঘর তৈরি করে তাতে রাত যাপন করে আসছেন হযরত
আলী। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় নানা হযরত আলী নাতনি সায়েককে নিয়ে
মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। কয়েল থেকে আগুণ পুরো ঘরে ছড়িয়ে পড়লে নানা
হযরত ঘুম থেকে উঠে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। এসময় ঘরে ঘুমন্ত নাতি সায়ক
আগুনে পুড়ে মারা যায়। শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল
হোসেন জানান, খড়ের ঘর হওয়ায় কয়েলের আগুন মুহুর্তের মধ্যে পুরো ঘরে ছড়িয়ে
পড়ে। এতে ঘুমিয়ে থাকা সায়ক আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। দগ্ধ হযরত
আলীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছি রাখা
হয়েছে।
No comments:
Post a Comment