Saturday, December 23, 2017

যুগ্ম সচিব পদে পদোন্নতিবঞ্চিত শতাধিক কর্মকর্তা

উপসচিব পদের ১৯৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার গভীর রাতে পদোন্নতিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যান্যবারের মতো এবারও শতাধিক কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। যোগ্যতা থাকার পরও পদোন্নতি না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনেকেই। গভীর রাতে পদোন্নতির প্রজ্ঞাপন জারি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার গভীর রাতে ১৯৬ কর্মকর্তার যুগ্ম সচিব পদে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের ১৬৮ কর্মকর্তার নাম আছে। এ ছাড়া অন্যান্য কাডারের ২১ কর্মকর্তা পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হয়েছেন। পদোন্নতির তালিকায় প্রশাসন ক্যাডারের ১৬৮ কর্মকর্তার মধ্যে বিসিএস ১৯৮৪ ব্যাচ থেকে শুরু করে ১১তম ব্যাচ পর্যন্ত মোট ৪৮ জন কর্মকর্তার নাম আছে। এরা আগে যুগ্ম সচিব পদে পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। ১৩তম ব্যাচের ১২০ কর্মকর্তা এবার যুগ্ম সচিব হয়েছেন। এসএসবির ফিটলিস্ট অনুযায়ী এ ব্যাচের যোগ্য ৪৫ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়নি। এ ছাড়া আরও বেশকিছু কর্মকর্তার নাম ফিটলিস্টভুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুগ্ম সচিবের স্থায়ী পদ আছে ৪৩০টি। পদোন্নতির পর বর্তমানে জনপ্রশাসনে যুগ্ম সচিবের সংখ্যা হল ৮৪২ জন। এ সংখ্যা পদের প্রায় দ্বিগুণ। কাজেই পদোন্নতি পেলেও যুগ্ম সচিব পদে কাজের সুযোগ শিগগির মিলছে না।
এদের অধিকাংশকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়ে থাকতে হবে। অথবা উপসচিব পদেই ইনসিটু করে রাখা হবে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হবে। পদোন্নতির তালিকায় নিজেদের নাম না দেখে ফিটলিস্টভুক্ত অনেক কর্মকর্তা যুগান্তরে ফোন করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকারের আমলেও তারা পদোন্নতিবঞ্চিত হচ্ছেন এটা দুর্ভাগ্যজনক। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও অনেক যোগ্য কর্মকর্তা পদোন্নতিবঞ্চিত হন বলে অভিযোগ ছিল। জানা গেছে, যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস ১৩তম ব্যাচকে আমলে নিয়েছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। এ ব্যাচে পদোন্নতির যোগ্য ১৬৫ কর্মকর্তার তথ্য যাচাই-বাছাই করে এসএসবি। এদের মধ্যে ১২০ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। বিসিএস ১৩তম ব্যাচের বাকি ৪৫ উপসচিবের যোগ্যতা থাকার পরও যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকায় তাদের নাম আসেনি। এ ছাড়া ১৯৮৪ ব্যাচের সাতজন, ’৮৫ ব্যাচের ২৭ জন, ’৮৬ ব্যাচের ১৪ জন, নবম ব্যাচের ১১ জন, দশম ব্যাচের সাতজন, ১১তম ব্যাচের ছয়জন আগের পদোন্নতিবঞ্চিত। এবারও তাদের ভাগ্য খোলেনি। ১৩তম ব্যাচের পদোন্নতিবঞ্চিত এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে যুগান্তরকে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমন্বিত পরিবারের একজন সদস্য হিসেবে বর্তমান সরকারের আমলে পদোন্নতির তালিকায় নিজের নাম না দেখে হতবাক হয়েছি। মেধা তালিকায় আমার পরের অনেককেই পদোন্নতি দেয়া হয়েছে। কিন্তু আমাকে যুগ্ম সচিব করা হয়নি। এমন আরও অনেকে আছেন যাদের যোগ্যতার ঘাটতি না থাকলেও তাদের বাদ দেয়া হয়েছে।
এর আগে ১১ ডিসেম্বর যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১৩২ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া ১৩০ জনের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এসব কর্মকর্তাকে পদোন্নতি দিতে গিয়ে এবার কমপক্ষে দুই শতাধিক কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। যুগ্ম সচিব পদে যারা পদোন্নতি পেলেন : এসএম রাইজউদ্দিন আহমেদ, মো. আবদুর রউফ, মো. গোলাম মওলা, আবদুল বারী, মমতাজ বেগম, মো. আনোয়ারুল হাকিম, মো. শফিকুল করিম, মো. মফিজুল ইসলাম, ড. শাহেদ ইকবাল, মো. মাহবুবুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মো. ফেরদৌস হোসেন, মো. কামরুল হাসান ফেরদৌস, মো. জর্জেস মিঞা, এএনএম শফিকুল ইসলাম, মো. নুরুল আলম, মো. আবদুল্লাহ আল মামুন, আবু সাঈদ মোহাম্মদ নোমান, মো. খলিলুর রহমান, এজেএম আবদুল্লাহ হেল বাকী, মোহাম্মদ ফারুক আলম, জিএম আবদুল কাদের, মো. আজম খান, মির্জা তারিক হিকমত, তাহেরা ফেরদৌস বেগম, মো. অলিউল্লাহ, মো. মাহবুব আলম, এহছানুল পারভেজ, এসএম জাকির হোসেন, শেখ জসিম উদ্দিন আহাম্মেদ, মো. আনিছুর রহমান মিয়া, এটিএম সিদ্দিকুর রহমান, মো. মোফাজ্জল হোসেন, মো. নুরুল আমীন, পলাশ কান্তি বালা, দীপক রঞ্জন অধিকারী, মো. রকিবুল বারী, বেগম তহমিদা আহমদ, বেগম আবেদা আকতার, ড. খন্দকার আজিজুল ইসলাম, মো. নুরুজ্জামান, মো. রেজাউল করিম, জনেন্দ্র নাথ সরকার, মো. গোলাম রব্বানী, জাহানারা বেগম, মো. হুমায়ুন কবীর, মো. তরিকুল আলম, গৌতম কুমার, মো. আতাউর রহমান, মো. মতিউল ইসলাম, মো. আবু জুবাইর হোসেন বাবলু, বেগম নুসরাত জাবীন বানু, মো. মাহমুদুল হোসাইন খান, এমডি আবদুস সালাম, বেগম মালেকা খায়রুন্নেছা, মো. শফিকুর রেজা বিশ্বাস, ড. মহা. বশিরুল আলম, মো. শরিফুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. নবিরুল ইসলাম, এএইচএম সফিকুজ্জামান, একেএম নুরুন্নবী কবীর, মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, আবদুস ছাত্তার শেখ, ড. মো. নজরুল ইসলাম, মো. আলী হোসেন, মো. আজিজুর রহমান, আবদুল্লাহ সাজ্জাদ, ড. মো. সহিদ উল্যাহ, ড. মো. গোলাম ফারুক, মো. আশরাফ উদ্দিন, শেখ মো. মনিরুজ্জামান, রঞ্জিত কুমার, বশীর আহমেদ, মো. খুরশিদ ইকবাল রেজভী, মো. সাইদুর রহমান, ড. মোহাম্মদ ওমর ফারুক, খালিদ পারভেজ খান, হোসেন আলী খন্দকার, মফিজ উদ্দীন আহমেদ, মো. আহসান কবির, কৃষ্ণকান্ত বিশ্বাস,
একেএম মোখলেছুর রহমান, নাজমুল আহসান, মুহাম্মদ হিরুজ্জামান, জিএসএম জাফর উল্লাহ, মেহেদী হাসান, আবুল কাশেম মো. মহিউদ্দিন, বেগম নাজমা মোবারেক, মোহাম্মদ আতাউর রহমান, মো. শোহেলের রহমান চৌধুরী, সালেহ আহমদ মোজাফফর, মোহাম্মদ সালাহ উদ্দিন, মো. কামাল উদ্দিন বিশ্বাস, মুস্তাকীম বিল্লাহ ফারুকী, একেএম শামিমুল হক সিদ্দিকী, ড. গাজী মো. সাইফুজ্জামান, মো. হাবিবুর রহমান, এসএম মাহবুবুর রহমান, ড. মো. মুশফিকুর রহমান, মো. নূরুল আলম, মো. খায়রুল আলম সেখ, অমল কৃষ্ণ মণ্ডল, একেএম টিপু সুলতান, বেগম সানজিদা সোবহান, মো. আবদুল ওয়াদুদ, মোহাম্মদ মুসা, আশরাফুজ্জামান, মো. মোতাহার হোসেন, মো. নজরুল ইসলাম, ড. একে পারভেজ রহিম, সেলিম আবেদ, নিরঞ্জন দেবনাথ, মো. বিল্লাল হোসেন, মো. সোহেল ইমাম খান, মো. কামরুল হাসান খান, রবীন্দ্র শ্রী বড়–য়া, হাবীব মো. হালিমুজ্জামান, মো. রাহাত আনোয়ার, বেগম ইশরাত চৌধুরী, সাঈদ মাহবুব খান, ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, বেগম হাবিবুন্নাহার, বেগম ওয়াহিদা আক্তার, মো. মোস্তাফিজুর রহমান, মো. শাহ আলম সরদার, শাহ রেজওয়ান হায়াত, মো. খলিলুর রহমান, মো. জাকীর হোসেন, এম ইদ্রিস সিদ্দিকী, মো. হাফিজুর রহমান, বেগম হাফছা হাসিনা, মোহা. সেলিম উদ্দিন, মো. আবদুল কাইয়ূম, মো. গোলাম মোস্তফা, মো. হামিদুর রহমান খান, ফারুক আহমেদ, এসএম ফেরদৌস আলম, সৈয়দা জেবুন্নেছা সুলতানা, মো. শাহাবুদ্দিন খান, সুলেখা রানী বসু, মো. মুনিম হাসান, এসএম আলম, বেগম শাহনাজ সামাদ, এবিএম শওকত ইকবাল শাহীন, মো. রেজাউল মাকসুদ জাহেদী, খোরশিদা ইয়াসমিন, বেগম কেয়া খান, মো. সাইফুল্লাহিল আজম, বিধায়ক রায় চৌধুরী, মো. মতিয়ার রহমান, ড. মো. মোশাররফ হোসেন, মো. সাজেদুল ইসলাম, জালাল উদ্দিন আহম্মেদ, দিলীপ কুমার বণিক, মো. আজিজুল ইসলাম, মো. মমতাজ উদ্দিন, বেগম জাকিয়া খানম, মো. জিল্লুর রহমান চৌধুরী, মো. শাহ নেওয়াজ তালুকদার, বেগম রেহানা পারভীন, মো. আবদুস সবুর মণ্ডল, বেগম শাকিলা জেরিন আহমেদ, বেগম হাসনা জাহান খানম, মো. জাকির হোসেন, ড. মো. মাইনুল হক আনছারী, কেএফএম জেসমিন আকতার, বেগম মোসাম্মৎ শাহানারা খাতুন, ড. আছমা আক্তার জাহান, আশীষ কুমার বড়–য়া, মোহাম্মদ মাঈনউদ্দিন চৌধুরী, মো. হাবিবুর রহমান হোসাইনী, মো. মুর্শীদুল হক খান, মো. খায়রুল আলম, মো. শোয়েব, মাহবুবুর রহমান, মো. রবিউল ইসলাম, মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, সৈয়দ এমদাদুল হক, বেগম সুলতানা সাঈদা, শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন, মো. জহির আহমেদ, মো. মাহবুবুর রহমান, একেএম হাফিজুর রহমান, জাফর আহমেদ খান, মো. রুহুল আমীন, ড. একেএম মতিয়ার রহমান, মো. বদিয়ার রহমান, শেখ রিয়াজ আহমেদ, সৈয়দ ইমামুল হোসেন।

No comments:

Post a Comment