
সিরিয়ার
বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটায় রক্তক্ষয়ী হামলা সম্পূর্ণভাবে বন্ধে করতে
রাশিয়াকে প্রভাব খাটাতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র
দফতরের মুখপাত্র হিদার নুয়ের্ট টুইটারে এক বার্তায় বলেন, জাতিসংঘ নিরাপত্তা
পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও সিরিয়া সরকার,
তাদের মিত্র
রাশিয়া ও ইরান দামেস্কের উপকণ্ঠে ঘনবসতিপূর্ণ ইস্টার্ন ঘৌটা অঞ্চলে হামলা
অব্যাহত রেখেছে। খবর এএফপির। হিদার নুয়ের্ট বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে
লড়াই করা হচ্ছে বলে দাবি করলেও সেখানে হাজার হাজার বেসামরিক লোককে সিরীয়
সরকারের হামলার শিকার হতে হচ্ছে। তিনি বলেন, তাদের ওপর বিমান হামলা,
গোলাবর্ষণ ও রকেট হামলা চালানো হচ্ছে। পাশাপাশি স্থলপথে হামলাও জোরদার করা
হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র এ অভিযান দ্রুত বন্ধের এবং আহতদের চিকিৎসা ও
প্রয়োজনীয় ত্রাণ সরবরাহে মানবিককর্মীদের জরুরি ভিত্তিতে সেখানে প্রবেশের
সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছে।
No comments:
Post a Comment