
চুয়াডাঙ্গায়
পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৯ জন নেতা-কর্মীসহ ৩৯ জনকে
গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকাল পর্যন্ত পুলিশ জেলার ৪ উপজেলার
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। নাশকতার চেষ্টাসহ
বিভিন্ন অভিযোগ রয়েছে আটককৃতদের বিরুদ্ধে। গ্রেফতারকৃতদের মধ্যে জেলা
যুবদলের একাংশের আহবায়ক খালিদ মাহমুদ মিল্টন, জামায়াত নেতা বজলুর রহমান
পিন্টু, আব্দুর রাজ্জাক, গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, মানোয়ারসহ ৩৯ জন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন
স্থানে অভিযান চালিয়ে নাশকতা, নাশকতার চেষ্টাসহ বিভিন্ন মামলায় বিএনপি ৩,
জামায়াতের ৬ ও অন্যান্য মামলার ৩০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ
জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment